Recent changes Random page
GAMING
Technology
 
Gaming
Entertainment
Science Fiction
Biggest wikis
Hobbies
Music
See more...

প্রধান পাতা

LUG Wiki থেকে

পরিচ্ছেদসমূহ

এই গ্রুপটি কি?

সমগ্র বিশ্বের মতো, বাংলাদেশেও কম্পিউটারে লিনাক্স ওপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের একটি গ্রুপ রয়েছে আর তারই নাম হলো বাংলাদেশ লিনাক্স ব্যবহারকারীদের গ্রুপ সংক্ষেপে বিডিলাগ।

কেনো বিডিলাগ?

বিডিলাগ স্বেচ্ছাসেবী কর্তৃক পরিচালিত একটি অলাভজনাক প্রতিষ্ঠান। আপনি লিনাক্স সম্পর্কে জানতে বা লিনাক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে এই প্রতিষ্ঠানটি আপনার জন্য উন্মুক্ত। বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের অভিজ্ঞতা, ধারণা, প্রশ্ন ইত্যাদ লেনদেন করার জন্যই বিডিলাগ।

আমরা কাকে খুঁজছি?

নিম্নের বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে থাকলে আপনি অনায়াসে আমাদের সাথে যোগ দিতে পারেন।

  • আপনি যদি কোনো লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী হয়ে থাকেন
  • আপনি যদি কোনো ইউনিক্স অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী হয়ে থাকেন
  • আপনার মধ্যে লিনাক্স/ইউনিক্সকে জানার বিন্দুমাত্র ইচ্ছা থাকে

কি লাভ এখানকার সদস্য হয়ে?

  • তথ্য লেনদেন: লিনাক্স/ইউনিক্স নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা রয়েছে বা আপনি অন্যের অভিজ্ঞতা জানতে চান, তাহলে এখানে আপনি আপনার মতামত লেনদেন করতে পারেন। যেমন: একজন সিস্টেম এ্যডমিন অনেক এ্যডমিন ইউটিলিটির সাথে পরিচিত, কিন্তু TeX-এ জানার অনেক কিছু আছে। একজন প্রগ্রামার C বা অন্যান্য কম্পিউটার ভাষা জানেন, কিন্তু লিনাক্স এ্যডমিনিস্ট্রেশনের বিষয় জানার অনেক কিছু আছে। একজন লেখক emacs এবং TeX সম্পর্কে জানেন কিন্তু আরও অনেক কিছু জানার আছে। এই গ্রপটি তৈরী হয়েছে আপনার অভিজ্ঞতা লেনদেনের জন্য। তাই আপনি যেই কর্মক্ষেত্র থেকেই আসেন না কেনো এই গ্রুপটি আপনাকে সাহায্য করবে।
  • বন্ধু তৈরীতে: সবারই বন্ধুর প্রয়োজন থাকে আর একই কর্মক্ষেত্র থেকে বন্ধু পেতে কার না ইচ্ছে করে। তাই আপনি যদি লিনাক্স/ইউনিক্স নিয়ে নাড়াচাড়া করেন, স্বভাবতই চাইবেন আপনার বন্ধুরটিও যাতে একই ক্ষেত্র থেকে হয়। তাই এখানে আপনি আপনার ক্ষেত্রের বন্ধুটি পেতে পারেন।
  • লিনাক্সের ব্যবহার সম্পর্কে অবহিত করতে: আপনি লিনাক্স ব্যবহার করেছেন, কিন্তু আপনার মজার অভিজ্ঞতা অন্যকে জানাতে চান বা অন্যকে লিনাক্স ব্যবহার করার জন্য অনুপ্রানিত করতে চান। তাহলে এই বিষয়ে আলোচনা করার সবচাইতে ভালো জায়গা এই বিডিলাগ।
Rate this article:
Share this article: